• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

ক্যারিবীয়দের বিপক্ষে দাপুটে জয় টাইগারদের

Lovelu / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

ইউন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ ইউকেটে ২৭৭ রান সংগ্রহ করে নাঈম শেখ-সাব্বির রহমানরা।

জবাবে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান রান সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিকরা। সেন্ট লুসিয়ায় ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নেন নাঈম শেখ। ১১৬ বলে তিনি করেন ১০৩ রান। সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে নামেন নাঈম। আগের ম্যাচে ১৫ রান করা সৌম্য এদিন ফেরেনমাত্র ৬ রানে। সৌম্য আউট হওয়ার পর ১৯ রানের এক ইনিংস আসে সাইফ হাসানের ব্যাট থেকে। তাকে ফেরান ব্রায়ান চার্লজ।

দুই উইকেট হারিয়ে ফেলার পর মোহাম্মদ মিঠুনের সঙ্গে লম্বা ইনিংস খেলেন শেখ নাঈম। হাফসেঞ্চুরি পূর্ণ করে ধীরে ধীরে সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান তিনি। সেঞ্চুরি পূর্ণও করেন ওপেনিংয়ে নামা এ ক্রিকেটার। কিন্তু আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। আউট হন ১০৩ রানের মাথায়।

নাঈম শেখ ফিরে গেলে দলপতি মোহাম্মদ মিঠুন ব্রায়ানের বলে এলবিডব্লিউর ফাঁদে পা দেন। স্কোর বোর্ডে দলপতি যোগ করেন ২৮ রান। ৩৩ বলে ২৪ রান নিয়ে সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু। তখন উইকেটের এক পাশ আগলে রাখেন সাব্বির রহমান। শেষ পর্যন্ত ৫৮ বলে ৬২ রান করে ফেরেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ১১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।

জবাবে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণভাবে দলকে এগিয়ে নেন তাগেনারাইন চন্দরপল ও জসুয়া দা সিলভা। ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সিলভা। এছাড়া ৬০ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন চন্দরপুল। ৪৩ বলে ৩১ রান করেন টেডি বিসপ। ব্রায়ান চার্লস ৩২ রানে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে মুকিদুল ইসলাম নেন তিনটি ইউকেট। এছাড়া, রেজাউর রহমান রেজা ২টি এবং রাকিবুল, খালেদ ও সৌম্য নেন ১টি করে উইকেট।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ হারে ৪ উইকেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category