কচুয়া প্রতিনিধি:
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৭ নং সদর দক্ষিণ ইউনিয়নের জাতীয়তাবাদী পরিবারের বিশ্বাসী,ত্যাগী,কারা নির্যাতিত, সাবেক সিনিয়র -জুনিয়র নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সন্তানরা প্রবাসে সংগঠন “প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম” এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন।
আর্দশিক বন্ধনে গড়ি ভাতৃত্বের জোড়া প্রবাসী হয়ে কচুয়া বিএনপি তৃনমূলের নেতা-কর্মীর পাশে মোরা” এই স্লোগানকে বুকে ধারন করে সদর দক্ষিণ ইউনিয়নের নেতৃবৃন্দ এগিয়ে যাবে। গত ২৭ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং সালের সোমবার অনলাইন জুম ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় প্রবাসী কচুয়া জাতীয়তাবাদি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি (২০২৩-২০২৪) দুই বছরে মেয়াদে ঘোষণা করা হয় ।
এসময় জুম ভার্চুয়াল অনুষ্ঠানে প্রবাসী জাতীয়তাবাদি ফোরামের নব নির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার পাঠান/ সাংগঠনিক প্রধান সমন্বয়ক জাফর ইকবাল পলাশ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলাদলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি খায়রুল আবেদীন স্বপন,কচুয়া উপজেলা জাতীয়তাবাদি ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রনি তালুকদার, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সম্রাট রইস উদ্দীন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক তানজিরুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন।
এতে কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জাতীয়তাবাদী সন্তানরা কেন্দ্রীয় প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার পাঠান, সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোহাম্মদ হান্নান শেখ, সহ-সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজান মেম্বার, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব, সহ-সাধারন সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মীর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার ও সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মোঃ আরিফ প্রমুখ।
এসময় নির্বাচিত নেতৃবৃন্দগন এক বার্তায় তারুণ্যের অহংকার, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলাদলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী এবং কেন্দ্রীয় প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের নব-নির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার পাঠান ও সাংগঠনিক সম্পাদক রবিউল করিম রবি সহ কেন্দ্রীয় ফোরামের সিনিয়র নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।