• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

এশিয়া কাপ ও বিশ্বকাপে রাজত্ব করবে সাকিব-ওয়াটসন

Lovelu / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেবেন। এবার বৈশ্বিক ও মহাদেশীয় দুটি টুর্নামেন্টে বাংলাদেশের ভালো করার বড় সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসন। তার বিশ্বাস, সাকিবের অভিজ্ঞতা, আগ্রাসী অধিনায়কত্বে সতীর্থরা আরও উজ্জীবিত হবেন এবং দুটি বড় আসরে তিনি রাজত্ব করবেন।

আইসিসি রিভিউতে দেওয়া সাক্ষাৎকারে সাকিবকে স্তুতিতে ভাসিয়ে ওয়াটসন বলেছেন, ‘একেবারেই! সাকিবের মানের একজন নেতা পাওয়া, আমি মনে করি এটা তাদের নতুন করে উজ্জীবিত করবে। সে অনেক অভিজ্ঞ। অনেকবার বাংলাদেশের অধিনায়কত্ব করেছে। এছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছে, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। চাপের মুহূর্তে সতীর্থদের জন্য তার সিদ্ধান্ত অমূল্য হতে পারে।’

এছাড়া ওয়াটসন মনে করেন, অধিনায়ক সাকিবেরও নিজের প্রমাণের অনেক কিছু থাকবে এবং খুব অবাক হবেন যদি সাকিব আধিপত্য বিস্তার করতে না পারেন। ওয়াটসনের ভাষ্য, ‘তারও প্রমাণ করার একটা পয়েন্ট আছে এবং দলে যখন একজন বিশ্বমানের ক্রিকেটার থাকে যেখানে প্রমাণ করার জন্য একটি পয়েন্ট থাকে এবং তার ক্ষিপ্রতা থাকে, তারা সাধারণত আধিপত্য বিস্তার করে। পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি খুব অবাক হবো যদি সে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে আধিপত্য না করে।’

২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ দিয়ে শুরু হবে সাকিবের অধিনায়কত্ব। এশিয়া কাপে সবশেষ চার আসরে তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবারে ফাইনাল খেলা কঠিন মনে হচ্ছে সাকিবের। তবে একেবারেই যে অসম্ভব নয় তাও মানতে নারাজ তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category