• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

এশিয়ান গেমস নারী ফুটবলে বাংলাদেশ

Lovelu / ২৮৩ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

অনলাইন ডেস্কঃ

অবশেষে আসন্ন হ্যাংজু এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর চীনের হ্যাংজু শহরে বসছে এশিয়ান গেমসের ১৯তম আসর। গেমসের পর্দা নামবে ২৫ সেপ্টেম্বর। এশিয়ার সর্বোচ্চ এই ক্রীড়া আসরের নারী ফুটবলে শুরুতে নাম না থাকলেও গত বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশ নারী দলকে অন্তর্ভূক্ত করা হয়। বিওএ প্রথমে পুরুষ দলকে আসন্ন এশিয়ান গেমসে অন্তর্ভূক্ত করলেও বাদ রেখেছিল নারী ফুটবল। অনেক পানি ঘোলা করে শেষ পর্যন্ত বিওএ লাল-সবুজের নারী ফুটবল দলের খেলা নিশ্চিত করে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ শনিবার বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে জেনেছি আমি। বৃহস্পতিবার বিওএ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এটা মেয়েদের জন্য ভালো খবর। এখন আমরা এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুতি চালিয়ে যাবো।’

বাংলাদেশের নারী ফুটবলাররা প্রস্তুতি ক্যাম্পেই আছে। তবে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নারী ফুটবল দলকে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে বাফুফের। কিরণ বলেন, ‘আমরা ৫টি দেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছি। দেশগুলো হচ্ছে-কিরগিজস্তান, তাজিকিস্তান, গুয়াম, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। এর মধ্যে কিরগিজস্তান, তাজিকিস্তান ও সিঙ্গাপুর খেলবে না বলে জানিয়েছে।’

তিনি যোগ করেন, ‘বাকি দুই দেশ এবং এর বাইরে আরব আমিরাত, নেপাল ও বাহরাইনকেও চিঠি দেওয়া হয়েছে। আমরা এই দেশগুলো নিয়ে কাজ করছি। আশা করি সামনের জুনের উইন্ডোতে দুটি ম্যাচ খেলতে পারবো।’ ম্যাচ দু’টো কি ঘরের মাঠে হবে নাকি বিদেশের মাঠে খেলবে মেয়েরা? এটা নির্ভর করছে যারা খেলতে রাজি হবে তাদের সঙ্গে আলোচানার উপর। কিরণ আরও বলেন,‘‘আমরা দুটি ম্যাচ খেলার জোর প্রচেষ্টা চালাচ্ছি। ঘরে হোক কিংবা বাইরে- আমরা প্রীতি ম্যাচ খেলতে পারলে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য উপকার হবে।’ হ্যাংজু এশিয়ান গেমসের আগে ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নেপালে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category