• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

এমপি মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন এডভোকেট জাহিদুল ইসলাম রোমান

Lovelu / ৩৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর -০৪ ফরিদগঞ্জ আসন থেকে এমপি নমনেশন পাওয়ার প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন রোমান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার ছাড়লেন এডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বুধবার (৮ নভেম্বর) দুপুরে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ আসনে প্রার্থীতা পেতে সহস্রাব দিক মোটরসাইকেলে নেতাকর্মীদের বিশাল শোডাউন করেন।এর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেন। । তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পেশায় আইনজীবী।

এর আগে, গত ৫ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুসারে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন রোমান।

নিজের প্রার্থীতার কথা জানান দিয়ে জাহিদুল ইসলাম রোমান বলেন, আমি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। তবে, দলের ঐক্যের প্রশ্নে সরে দাঁড়াই। পরবর্তীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়লাভ করি। চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করার পর ফরিদগঞ্জের জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তাই জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

রোমান আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন। আমার বিশ্বাস, আমি নির্বাচিত হয়ে ফরিদগঞ্জকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরতে পারবো।

রোমানের সমর্থকরা জানান, নৌকা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে রোমান জয়লাভ করেছিলেন। তৃণমূলের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রোমানের বাবা মরহুম সিরাজুল ইসলামও ছিলেন রাজনীতিবীদ। বাবার আদর্শ ধরে রেখে জনসম্পৃক্ততা বৃদ্ধি করেছেন তিনি। ফরিদগঞ্জে রোমান ব্যাপক জনপ্রিয় এবং তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠজন এবং তিনি একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবেও সবার কাছে সুপরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category