• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আমরা কোন রকম ধর্মীয় গোঁড়ামি বরদাশ্ত করবো না… ড. মুহাম্মদ জালাল উদ্দীন

Lovelu / ১৩১ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ষ্টাপ রির্পোটারঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মুহাম্মদ জালাল উদ্দীন।

শনিবার গভীর রাত পর্যন্ত উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুর কান্দি সরকারি বাড়ি, নান্দুরকান্দি কালিমন্দির, গজরা ইউনিয়নের গজরা ও ছেংগারচর পৌরসভার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন গ্রামে পূজামন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন, এবং অর্থিক সহায়তা করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ড. মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সপ্রীতির দেশ বাংলাদেশ, প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশী। কোনো ধর্মের ধর্মীয় চেতনাকে কোনোভাবেই আঘাত করা যাবে না। তিনি আরও বলেন, প্রাচীনকাল থেকে এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আমরা কোন রকম ধর্মীয় গোঁড়ামি বরদাশ্ত করবো না।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রাধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, সাইফুল ইসলাম বাবু সরকার, সদস্য নাছির মৃধা, আল আমিন সরকার, সাগর প্রধান, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category