• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

অসুস্থ শেফালী সিদ্দিকীকে দেখতে হাসপাতালে জেলা আ.লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ

Lovelu / ২৫৮ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলার মতলব উপজেলা দুইবারের সংসদ সদস্য মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত) এবি সিদ্দিকের সহধর্মিনী ও মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান শেফালী সিদ্দিকীকে হাসপাতালে দেখতে যান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান তার ছেলে জাবেদ হাসান সিদ্দিক।

জাবেদ হাসান সিদ্দিক তার ফেসবুক পোস্টে বলে, আমার মা অনেকদিন যাবত অসুস্থ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু এরপরও এলাকা নেতারা দেখতে তো দূরের কথা খবর নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আমি আমার মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

জানা যায়, শেফালী সিদ্দিকী চাঁদপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিষ্ঠাতা মহিলা উপদেষ্টা। তাছাড়া তিনি পল্লী চিকিৎসক ও মহিলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই সঙ্গে তিনি বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।

শেফালী সিদ্দিকীর স্বামী মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত)এবি সিদ্দিক চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বৃহত্তর মতলব থানা আওয়ামীলীগেরসভাপতির দায়িত্ব পালন করেন।তিনি ১৯৭৯ সালে ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতির জনক কে জাতীয় ভাবে স্বীকৃতি ও সংসদে জাতির জনকের ছবি সংসদ ভবনে স্থাপনের জন্য রুলিং দেন।তাকে শাস্তি হিসেবে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয় এবং সংসদে বসতে দেয়নি অগণতান্ত্রিক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category