• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Lovelu / ৩০৮ Time View
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদ থেকে পাড় ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাটের দুধকুমারের তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ করেন তারা।

সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল করিম সাজুসহ বেশ কিছু বালু ব্যবসায়ী নদের তীর ঘেঁষে বালু তোলায় ভেঙ্গে পড়ছে বাড়িঘরসহ ফসলি জমি। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। পরে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক রবিউল খাঁন, নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবেদ আলী, নাজির হোসেন, সাদিকুল ইসলাম, ওসমান গণি, লিটন ও আজিবরসহ অনেকে।

বক্তারা বলেন, দুধকুমার নদের তীব্র ভাঙন চলছে। এরমাঝে তীর থেকে বালু তুলে বিক্রি করছে সাজুসহ কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে হুমকীতে পড়েছে বসত বাড়ি, মসজিদ, মাদরাসাসহ ফসলী জমিসহ সরকারি-বেসরকারি স্থাপনা। বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category