• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাইমচরে তৃণমূল যুবলীগ ও ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Lovelu / ৪৪৩ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাইমচরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুঃসময়ে দলের জন্য নিঃস্বার্থ কাজ করে যাওয়া যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট ২০২২ সোমবার বিকেলে উপজেলা সদর আলগী বাজার থানা রোডস্থ মোতালেব প্লাজায় এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট এ.বি.এম হামিদুর রহমান (রাসেল)।

তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন আজকের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশ ও দেশের মানুষের জন্য তার আত্মত্যাগ অবিস্মরণীয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জ্বালাময়ী ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধের প্রস্তুতি নেয়।

তিনি বলেন- ১৯৭৫ সালের ১৫ আগষ্ট প্রকৃত এ দেশ প্রেমিক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে একদল ঘাতক স্ব-পরিবারে হত্যা করেছে। এরপর থেকে এদিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আখন, মফিজ আখন, সেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম মিজি দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ তপাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব জমাদার বাবু প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বেপারী, মানিক পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমান উল্লাহ সরকার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের গাজী, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জরুল হক নাইম সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন টিটু, নীল কমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নবাব মোল্লা, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি মোঃ রুবেল হোসেন ভূইয়াসহ হাইমচর উপজেলা তৃণমূল পর্যায়ের আওয়ামী, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category