• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী

Lovelu / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল(ময়মনসিংহ)

স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে উপজেলার কোনো কোচিং সেন্টারে পাঠদান করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারের মালিক ও পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, স্কুল-কলেজের ক্লাস চলাকালীন সময়েও বিভিন্ন কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রয়েছে। এতে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না থেকে কোচিংনির্ভর হয়ে পড়ছে। ফলে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষায় বিঘ্ন ঘটছে এবং তাদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশ, খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের সুষম বিকাশের স্বার্থে এ ধরনের অনিয়ম বন্ধ করা জরুরি।

সভায় উপস্থিত কোচিং সেন্টারের মালিক ও পরিচালকদের অবিলম্বে স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ইউএনও স্পষ্টভাবে জানান, সরকারি এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ নির্দেশনার বাস্তবায়নে নিয়মিত তদারকি করা হবে। কোনো কোচিং সেন্টার নির্দেশনা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category