• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে চাঁদপুরের ফায়ারম্যান ইমরান নিহত

Lovelu / ৬১৭ Time View
Update : রবিবার, ৫ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের পর উদ্ধার কাজে যান সীতাকুন্ডের ফায়ার স্টেশন কর্মী চাঁদপুরের ইমরান মজুমদার (৪০)। কিন্তু ভয়াবাহ বিস্ফোরণে অগ্নিদগন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ৮ ঘন্টা পর তাঁর লাশের খোঁজ পেয়েছেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। নিহত ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন, তিনি একজন দক্ষ এবং সাহসী ফায়ারম্যান ছিলেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়ায় ইউনিয়নের সিংড্ডা গ্রামের মকবুল হোসেনের ছেলে নিহত ইমরান মজুমদার। মৃত্যুকালে তিনি দুইসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।

নিহত দমকল কর্মী ইমরানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানাযায়।

এদিকে ইমরান মজুমদার মৃত্যুতে তার নিজ বাড়ী সিংড্ডা গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের সর্বত্রই কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। তার ছাত্র-জীবনের বন্ধু মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category