• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মতলব উত্তরের পুলিশ এসআই কামরুল দগ্ধ

Lovelu / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ৪ জুন শনিবার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের পর উদ্ধার কাজে যান চট্টগ্রাম শিল্প পুলিশের এসআই চাঁদপুরের মতলব উত্তরের কামরুল হাসান সরকার রানা (৩৪)। কিন্তু ভয়াবাহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ গুরুতর আহত হয়েছেন তিনি । পরে তাঁক সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যায়। সেকান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন আছেন।

জানা যায়, দগ্ধ কামরুল হাসানের দুটি পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত ৮ জুন বুধবার তার অপারেশন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা আলমগীর সরকার। তিনি জানান, অগ্নিকান্ড ঘটনার পর কামরুল হাসান ঘটনাস্থলে যায়। এসময় আগুনে তার দু পা দগ্ধ হয় এবং কিছু মাংস বিচ্ছিন্ন হয়ে যায়। ৮ জুন তার অপারেশন করা হয়েছে। সকলের কাছে দোয়া চাই সেজেনো তাড়াতাড়ি সুস্থ হয়।

দগ্ধ কামরুল হাসান সরকার বাংলাদেশ পুলিশ সদস্য হিসবে সৎ, দক্ষ এবং সাহসী। সে এর আগে বিভিন্ন থানায় ও সিআইডি কার্যালয়ে অত্যান্ত সুনামের সাথে কাজ করে আসছে।

কামরুল হাসান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বদিউল আলম সরকার বাবলুর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category