• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

মতলব উত্তরের ইউএনও'র যোগদান ও বিদায়

সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে চাই…ইউএনও আশরাফুল হাসান

Lovelu / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন আশরাফুল হাসান। ।এর আগে তিনি চট্টগ্রাম জেলা ভূমি কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ ও ট্রেজারী শাখায়) কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস। মঙ্গলবার ৩১ মে দুপুরে তিনি যোগদান করবেন। অপরদিকে গাজী শরীফুল হাসান শরীয়তপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নবাগত ইউএনও আশরাফুল হাসানকে ফুল দিয়ে বরন করে নেন সদ্য বিদায়ী ইউএনও গাজী শরীফুল হাসান। এর আগে মতলব উত্তর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত ইউএনও ফুল দিয়ে বরন করে নেন।
পরে পরিচিত পর্ব শেষে বিদয়াী ইউএনও নবাগত ইউএনওকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় বিদায়ী ইউএনও গাজী শরীফুল হাসান বলেন, মতলব উত্তর উপজেলার মানুষ অত্যান্ত ভদ্র। তারা সামাজিক, ধার্মিক ও অতিথি আপ্যায়নমন। দীর্ঘদিন এখানে থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছ। যেকোন কাজে সকলের সহযোগিতা পেয়েছি। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মতলবকে কখনও ভূলা যাবেনা। সব সময় মতলব উত্তরবাসীর মঙ্গল কামনা করি।

নবগত ইউএনও আশরাফুল হাসান বলেন, মতলব উত্তর থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহরোধেসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করতে কাজ করবো। এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে চাই। উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও শিক্ষকসহ সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চসই।
তিনি বলেন, আমি শুনেছি মতলব উত্তরের মানুষ অনেক শান্তি প্রিয়। শান্তি প্রিয় অবস্থাটা যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখা হবে। আমি সরকারের বিভিন্ন শাখায় সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছি। আশাবাদী মতলব উত্তরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ও তাদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর উপজেলা হিসেবে গঠনে করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হেদায়েত উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category