• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে মতবিনিময় সভা

সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ১৮৪ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

 আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনের পালে কোনদিন হাওয়া লাগেনা, নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বুঝা যাচ্ছে। বিএনপি যতই আন্দোলন করুক কোন লাভ হবে না। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচন হবে। 

 

২০ অক্টোবর শুক্রবার বিকালে মতলব উত্তর  উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ ও কালির বাজারে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সময় দেশে যতো উন্নয়ন হয় তা অন্য কোনো সরকারের সময় হয় না। অন্য সরকারের সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়। তাই দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকেই দরকার।’

 

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

 

 বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ মঞ্জু,ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ প্রধান, প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান,বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুদ্দীন ভুইয়া।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী সাখাওয়াত হোসেন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী,ইসলামবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জালাল ভুইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category