• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীনগর বাজারের ফুটপাত হকারদের দখলে

Lovelu / ২৭৫ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ঐতিহ্যবাহি বাজার এখন আর আগের রুপ নেই।অনেকেই বলেন, শ্রীনগর বাজার ঢাকা পল্টন হয়ে গেছে কোনটা আসল দোকান আর কোনটা ফুটপাত দখল করা দোকান বুজতে পারা কঠিন।বেশির ভাগ ফুটপাত কোণঠাসা হয়ে গেছে হাঁটার উপায় নেই।শ্রীনগর বাজার ভিতর দিয়ে পায়ে হেটে পার হয়ে যাওয়াটাই যুদ্ধ জয়ের সমান। বাজারে ভিতর দিয়ে মহিলাদের যাওয়ার অবস্থা খুবই সংকীর্ণ।এখানকার রাস্তার দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট।অনেক সিরামিক দোকানপাট নিজস্ব হলেও দোকানের বাহিরে রাস্তার পাশে ঝুলিয়ে রাখেন নানা ধরনের প্লাস্টিকের পণ্য।ফুটপাত দখলে থাকায় পথচারীসহ ক্রেতারা বাধ্য হয়ে রাস্তায় নেমে চললেও উপায় নেই সহজে হেটে পার হওয়ার।

শ্রীনগর গার্লস স্কুল থেকে পোস্ট অফিস পর্যন্ত ও তার আশেপাশে ফুটপাতে রয়েছে দুই শতাধিক কাঁচা বাজার ও নানা প্রকার গার্মেন্টস আইটেমের দোকানপাট।বাজারে প্রতিটা দোকানের সামনে রয়েছে দৈনিক ভাড়া দেওয়া শাখা দোকান যা ফুটপাত দখল করে রাজত্ব করছে যুগের পর যুগ।প্রশাসনের তৎপরতায় তাৎক্ষণিক পদক্ষেপ নিলেও ঘন্টা পেরোলেই বাজারের পুরাতন রূপ ফিরে আসে।এদিকে বাজার কমিটি অসহায়ত্ব বোধ প্রকাশ করে কমিটি আহবায়ক জুয়েল লস্কর বলেন,আমরা বাজার কমিটি সবাই প্রায়ই ফুটপাত দখল করা দোকানদারকে উঠে যেতে বলি কিন্তু তাহারা প্রতিউত্তরে ঝগড়ার সৃষ্টি করে।তাহলে ফুটপাত দখলকার দোকানদারের কাছে বাজার কমিটিও অসহায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন,গতকাল সোমবার ২২আগস্ট বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটা টিম বাজারে এসেছিল,দেখলাম তাৎক্ষণিক তাদের পদক্ষেপের মাধ্যমে বাজারের ফুটপাত মুক্ত হলেও ঘন্টা পেরোলেই আবার সেই বাজারের চিরচেনা আগের রূপ।বাজারের তিন থেকে চারটি প্রবেশপথের ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যানযোগে ইমারজেন্সি রোগী নিয়ে আসা খুবই কষ্টসাধ্য।বাজারের বর্জ্য অপসারণের কোন ব্যবস্থা না থাকায় পথচারীসহ কোমলমতি স্কুলের ছাত্রছাত্রীরা নাকে রুমাল দিয়ে যাতায়াত করেন।

অন্যদিকে বাজারের পূর্ব ও পশ্চিম পাশে চকবাজার পোস্ট অফিস সংলগ্ন ৩টি ওভারব্রিজের ফুটপাত হকারের দখলে চলে গেছে।ব্রীজের উপরে দুপাশে সর্বক্ষন রয়েছে পার্কিং করা অসংখ্য অটো রিস্কা।আর ব্রিজের ফুটপাত হকারের রাজত্ব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারি বলেন,অভিযান পরিচালনা করার পর যদিও আইন অমান্য করে ফুটপাত দখল করে থাকে তাহলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category