• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

লায়ন মহসিন ইমাম চৌধুরী নির্বাচিত হলেন ১ম ভাইস জেলা গভর্ণর

Lovelu / ৩২৬ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ-২ এর ৩০তম বার্ষিক কনভেনশন গত ৯ ও ১০ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ বিপুল ভোটে ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হন।

 

লায়ন মহসিন ইমাম চৌধুরী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান। ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম। তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমূহ — ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল এবং জিও মোবাইল — এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার।

 

সমাজসেবা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২ এর সদস্যরা তাঁর উপর আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

 

নবনির্বাচিত ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে লায়ন মহসিন ইমাম চৌধুরীর নেতৃত্বে লায়ন্স আন্দোলন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category