• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

Lovelu / ১৭৯ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার শিশু কল্যাণ পরিষদে অডিটিরয়ামে মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক। অসীম কুমার নট্ট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের কো-চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের মহাসচিব অনিল বরন রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক বলেন, মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোরা জাতির ক্রান্তিকালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে। আমরা যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই আদর্শ ও উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি। মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ-কমান্ডো এসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায় বলেন, ৭১ এর সশস্ত্র মুক্তিযুদ্ধে সবচেয়ে সাড়া জাগানো নৌ-কমান্ডো যুদ্ধের কথা জাতীয়ভাবে সংরক্ষণ করা উচিত এবং নতুন প্রজন্মকে জানানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ-কমান্ডো এসোসিয়েশনের কো-চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, নৌ-কমান্ডোদের অপারেশন জ্যাকপট সারা পৃথিবীতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। সম্মেলনে ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।

সম্মেলনে নাজমুল হক শিশিরকে সভাপতি, সাংবাদিক খোরশেদ আলমকে সহ-সভাপতি, আশিকুল কবিরকে সাধারণ সম্পাদক, ফয়সাল আহমেদ খান কে সাংগঠনিক সম্পাদক ও মাহমুদুন্নবীকে অর্থ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category