• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানুষের কষ্ট দুঃখ আওয়ামী লীগ উপলব্ধি করেছে— নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩১৪ Time View
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগের আদর্শ রয়েছে আর তা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এদেশের মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা সংবিধান দিয়েছেন, কিভাবে দেশ চলবে সেই নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার দেখানো পথে জনগণের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, মানুষের কষ্ট দুঃখ আওয়ামী লীগ উপলব্ধি করেছে। আজকে বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগের জন্য। কিছু বামদল আছে কিছু দক্ষিণপন্থী দল আছে কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য যা কিছু করছে আওয়ামী লীগই করছে। তারা ক্ষমতার পেছনে ছুটে ক্ষমতার পদলেহন করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে। রবিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উপর দিয়ে ঢাকা থেকে মোটর শোভা যাত্রা’সহ বাড়ি ফেরার পথে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধুর অদ্ভুত শক্তি ছিল সংগঠন গড়ে তোলার। সবসময় সংগঠনের গুরুত্ব দিয়েছেন। এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিছু আওয়ামী লীগ দিয়েছে।

১৯৪৮ সালে ছাত্রলীগ গড়ে তুলেছেন বঙ্গবন্ধু। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত সংগঠন দেখি সেটি আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় পার্টি জনগণের মধ্য থেকে উঠে আসেনি ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্ট দল। যারা এ নিয়ে কথা বলে তাদের মনে রাখা উচিত।

নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। তাই জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। বিএনপির একমাত্র লক্ষ্য লুটপাট ও দুর্নীতি। জনগণের কল্যাণে তাদের কোনো লক্ষ্য নেই। বিএনপি উন্নয়ন করতে জানে না, জানে শুধু লুটপাট করতে।

এসময় মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর সভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নুরুল আমিন রুহুল এমপি ঢাকা থেকে মতলব উত্তর আসার কথা শোনে নেতাকর্মী গালিমখাঁ বাংরাবাজার ব্রীজে মোটরশোভা যাত্রা নিযে জড়ো হয়। ফুলের পাপড়ী ও মালা দিয়ে শুভেচ্ছা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category