• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

Lovelu / ৩৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গোলাম নবী খোকন:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের অবৈধভাবে বিভিন্ন ফুটপাত দখল করা  ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ ব্যবসায়ী জয়দেব দাসকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা, ফুটপাত দখল করে মালামাল রাখায় মুদি ব্যবসায়ী ফয়েজ আহমেদকে ১০ হাজার টাকা, লাইসেন্স না থাকায় কাপড় ব্যবসায়ীকে ৫হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সরজমিনে দেখা গেছে,  মতলব বাজারের প্রধান সড়ক অগ্রনী ব্যাংক রোডের ফুটপাত বিভিন্ন দোকানদারের মালামাল ও চৌকি, ফলপট্টি ও মনোহর পট্টির ফুটপাত দখল তাক ও চৌকি, বড় মসজিদ রোডের মুদি ব্যবসায়ীদের ফুটপাতে মালামাল রাখা বিভিন্ন   সরঞ্জামাদি উচ্ছেদ করা হয়। আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উম্মুক্ত দরপত্র  দেয়ার মাধ্যমে বিক্রি করা হবে।

 

উচ্ছেদ অভিযানে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহম্মেদসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন বলেন, বাজারের ফুটপাত দখল করে ব্যবসায়ীদের অস্থায়ী দোকানপাট, চৌকি, মালামাল সরিয়ে নেয়ার জন্য আগেই তাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু   ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদূর্ভোগের সৃষ্টি করেছে।  তাই আজ আমরা সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category