• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মেরামতে উদ্যোগ তেমন সুখকর নয়

মতলব-দাউদকান্দি সড়কের বন্ধ কাজে সওজ বিভাগের মেরামত

Lovelu / ৪৮০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

দাউদকান্দি -মতলব মহাসড়কের শ্রীরায়েরচর-ছেংগারচর সড়কের কাজে অংশের বন্ধ রয়েছে। এ নিয়ে  দৈনিক ইনকিলাবে এ সড়কটি নিয়ে সংবাদ প্কাশিত হয়। স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করে। তারপর নড়েচড়ে বসেছেন সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ। সড়ক ও জনপদ বিভাগ মানুষের দুর্ভোগ নিরসনের  জন্য বিভাগীয় মেরামত শুরু করছেন। তবে মেরামতে উদ্যোগ তেমন সুখকর নয়। কারন সড়কের ঠাকুরচর মোড় থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গর্তগুলো ভরাট করে রুলার দিয়ে সমান করা হবে। 

 

২০২০ সালের ১ জুলাই শুরু হয় শ্রীরায়েরচর-ছেংগারচর সড়ক প্রকল্পের কাজ। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শেষ হয়নি। ৫ আগস্টের পর থেকে কাজ বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর থেকে সড়কে নির্মাণ সামগ্রী সড়কে পরে থাকলেও ঠিকাদার ও তার লোকজন নেই। খারাপ অবস্থায় সড়কটি পরে থাকায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে ।

 

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ থেকে জানা যায়, এ সড়কের মতলব অংশের দৈর্ঘ্য ১০.৫০০কিলোমিটার। সড়কের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে ৫.২০০ কিলোমিটার।৪.৮০০কিলোমিটারের কার্পেটিং বাকী। ছেংগারচর থেকে শিকিরকান্দি স্কুল সামনেসহ গুরুত্বপূর্ণ অংশে কাজ শেষ হয়নি। মোট কাজে ৭৫% শেষ হয়েছে এবং ২৫% কাজ বাকী আছে। ৫ই আগস্টের পর ঠিকাদারের লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকাদার খুঁজে না পাওয়ায় কাজটি বন্ধ রয়েছে। শেষ করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগ নিরসনের জন্য সড়কের বিভাগীয় মেরামতের কাজ শুরু হয়েছে।  ঠাকুরচর মোড় থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গর্তগুলো পুড়িয়ে দেয়া হবে। রুলার দিয়ে দলে উচু-নিচু জায়গা গুলো ঠিক করা হবে। সম্পূর্ণ কাজ শুরু হবে ঠিকাদার নিয়োগের পর।

 

অটোরিকশা চালক কবির হোসেন বলে, আমরা এ রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারি না। রাস্তা খারাপের কারনে যাত্রী এখান দিয়ে আসেনা। আমাদের রোজগারও কমে গেছে। তারা কাজ শেষ করে আমাদের বাঁচাতে হবে।

 

সচেতন মহল মনে করছেন,সড়কের ঠাকুরচর মোড় থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গর্তগুলো পুড়িয়ে দিলে রুলার দিয়ে দলে উচু-নিচু জায়গা গুলো ঠিক করা হলে  এ সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ শেষ হবে না। সম্পূর্ণ কাজটি দ্রুত শেষ করতে হবে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ)বিভাগ থেকে মেরামত করে দেওয়া হচ্ছে। ঠাকুরচর মোড় থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গর্তগুলো পুড়িয়ে দেয়া হবে। রুলার দিয়ে দলে উচু-নিচু জায়গা গুলো ঠিক করা হবে।

 

 চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আমরা মানুষের দুর্ভোগ কমানোর জন্য মেরামত করেে দিচ্ছি। আমরা ঠিকাদার ও তার প্রতিনিধি কে খুঁজে পাচ্ছি না। ঠিকাদারের কাজের চুক্তি বাতিল করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে । তারা চুক্তি বাতিল করলে নতুন প্যাকেজ তৈরি করে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করতে পারবো। তবে সময় সাপেক্ষের ব্যাপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category