• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

ঠিকাদারের খুঁজ নেই

মতলব-দাউদকান্দি সড়কের কাজ বন্ধঃ যাত্রী দুর্ভোগ চরমে

Lovelu / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মাহবুব আলম লাভলু:

দাউদকান্দি -মতলব মহাসড়কের শ্রীরায়েরচর-ছেংগারচর সড়কের কাজে অংশের বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর থেকে সড়কে নির্মাণ সামগ্রী সড়কে পরে থাকলেও ঠিকাদার ও তার লোকজন নেই। খারাপ অবস্থায় সড়কটি পরে থাকায় যাত্রী দুর্ভোগ চরমে।

কুমিল্লার দাউদকান্দি-শ্রীরায়েরচর ও চাঁদপুরের শ্রীরায়েরচর- ছেংগারচর পর্যন্ত মহাসড়ক উন্নয়নের উদ্যোগ নেয় সরকার।এ সড়ক উন্নয়নের মাধ্যমে চাঁদপুর,লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী হয় চট্টগ্রাম পর্যন্ত যোগাযোগের বিস্তার করার লক্ষ্যে এই সড়কটি নির্মাণের উদ্দেশ্য ছিল।

২০২০ সালের ১ জুলাই শুরু হয় শ্রীরায়েরচর-ছেংগারচর সড়ক প্রকল্পের কাজ। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শেষ হয়নি। ৫ আগস্টের পর থেকে কাজ বন্ধ রয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ থেকে জানা যায়, এ সড়কের মতলব অংশের দৈর্ঘ্য ১০.৫০০কিলোমিটার। সড়কের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে ৫.২০০ কিলোমিটার। ৪.৮০০কিলোমিটারের কার্পেটিং বাকী। ছেংগারচর থেকে শিকিরকান্দি স্কুল সামনেসহ গুরুত্বপূর্ণ অংশে কাজ শেষ হয়নি। মোট কাজে ৭৫% শেষ হয়েছে এবং ২৫% কাজ বাকী আছে।  কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল হাসান টেকনো বিল্টাস লিমিটেড। সড়ক নির্মাণ খরচ ধরা হয়েছিল ২৬কোটি টাকা। ৫ই আগস্টের পর ঠিকাদারের লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকাদার খুঁজে না পাওয়ায় কাজটি বন্ধ রয়েছে। শেষ করা যাচ্ছে না।

এ সড়কটি গুরুত্ব অপরিসীম। কাজ শুরু থেকে মানুষের ভোগান্তির শেষ নেই। কাজটি বন্ধ থাকায় রাস্তাটি এখন গর্তে আর ধুলাবালিতে ভরপুর। বৃষ্টির দিনে কর্দমাক্ত হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় এত ধুলা যে, জানালা খুলে বসা যায় না। শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছে। আর একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী বলেন, এ সড়ক শুধু মতলববাসীর ব্যবহারের জন্য নয়। চাঁদপুর, লক্ষ্মীপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে জাতীয় গুরুত্ব বহন করে। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা জরুরি।

গাড়ি চালক ইয়াসিন বলেন, এই রাস্তায় ধুলায় চোখে কিছু দেখা যায় না। বৃষ্টি হলে রাস্তায় জিনিসপত্র নিয়ে গেলে কাদায় গাড়ি আটকে যায়। কখনো পিছলে পড়ে দুর্ঘটনাও ঘটে।

হানির পাড় গ্রামের রোগী মরিয়ম জানান, চিকিৎসার জন্য হাসপাতালে যেতে গিয়ে রাস্তায় এত কাঁপুনি লাগে যে শরীর ব্যথায় ভরে যায়। বিশেষ করে গর্ভবতী নারীর জন্য এ যাত্রা খুব কষ্টদায়ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, একমাত্র এ সড়কটি ব্যবহার করে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয়। সড়কটির কাজ শেষ  না হওয়ােক রোগিরা অনেক সমস্যায় পড়ছে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ঠিকাদার ও তার লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই মাস আগে কাজটি বাতিলের জন্য হেড অফিসে চিঠি দিয়েছি। সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছি। আগে যে কাজ হয়েছে তাও কিছু নষ্ট হয়ে গেছে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আমরা ঠিকাদার ও তার প্রতিনিধি কে খুঁজে পাচ্ছি না। কাজের চুক্তি বাতিল করার জন্য আমরা উধর্তন কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়েছি। তারা চুক্তি বাতিল করলে নতুন প্যাকেজ তৈরি করে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ  সড়ক। এটির সাথে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংযুক্ত। সড়কটির কাজ বন্ধ রয়েছে। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করেছি। জনস্বার্থে দ্রুত সড়কটির কাজ শেষ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category