• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আতংকে ১ জনের মৃত্যু

মতলব উত্তরে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাঁই

Lovelu / ৩৫৮ Time View
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়ে ৩ টি বসতঘর ছাঁই। রবিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় ৭ টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে অগ্নিকান্ডটি ঘটে। এতে প্রায় ৭ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। আগুন লাগার খবরে আতংকিত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় ৭ টার সময় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে বিধানের ঘরে বিদ্যুৎের শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে পাশের ঘর তার ভাই সুমন সরকার ও বোন আলো রানীর ঘরে আগু ছড়িয়ে পড়ে। সুমন সরকারের ছেলে শ্রীকান্ত আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে কিছু লোক দৌড়ে আত্ম রক্ষার চেষ্টা করে। পাশের বাড়ির মৃত কানাই শীলের স্ত্রী হরিদাসী (৯৫) ভয়ে দৌড়ে পালাবার সময় রাস্তা থেকে পরে পানিতে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

বিধানের স্ত্রী কানন বালা বলেন, আমরা পাশের ঘরে বসে টিভি দেখছিলাম। এমন সময় সুমনের ছেলে শ্রীকান্ত আগুন বলে চিৎকার দেয়। বেরিয়ে দেখি আগুন দাউ দাউ করে মুহূর্তের মধ্যে ৩ টি ঘরে লেগে যায়। আগুনের তাপে ঘরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন পুড়ে আমার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সুমন সরকার বলেন, আমার ঘরে থাকা ফ্রিজ আলমারি ও আসবাবপত্রসহ ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আলো রানী বলেন, স্বামীর অথ্যাচার সহ্য করতে না পেরে ২ সন্তান নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। আগুন আমার সেই আশ্রয়টফু কেরে নিয়েছে। আমি এখন নি:শ্ব। আমার ঘরোহ ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category