• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের মানবিক গুনাবলী শীর্ষক আলোচনা সভা

Lovelu / ২৮৪ Time View
Update : শনিবার, ২৮ মে, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

মতলব উত্তরে “আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো” এর প্রতিপাদ্যকে ধারন করে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে তরীকার প্রয়োজনীয়তা, মানবিক গুনাবলী ও নৈতিকতা উন্নয়নে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাদুল্লাপুর সূফী দরবারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রী কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সিকো টেক্সের কর্ণদার, সমাজ সেবক, শিক্ষানুরাগী, সাহ সূফী আলহাজ্ব এবিএম নাছির উদ্দীন সরকার। বিশেষ অতিথির বক্ততা (মোবাইল যোগে) করেন, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নব মুসলিম ড. সিরাজুল ইসলাম সিরাজী, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি জিএম ফারুক, সহ সভাপতি মোজাম্মেল হক, মাইন উদ্দিন চৌচির, সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন। সৎ সঙ্গ ফাউন্ডেশনের ষাটনল ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের পরিচালনায় ও সাধারণ সম্পাদক বশির ঢালীর পরিচালনায় আরো বক্তৃতা করেন এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমান উল্লাহ মাস্টার, সমাজ সেবক আবু তাহের, মোরশেদ আলম, সৎ সঙ্গ ফাউন্ডেশনের ষাটনল ইউনিয়ন যুব ফোরামের সভাপতি রনি সরকার, সিনিয়র সহ সভাপতি সবুজ বেপারি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানুষ হেদায়েতের অন্যতম পন্থা হচ্ছে রকীকা। তরীকা মোতাবেক চল্লে সৎ ও সঠিক পথ খুজে পাওয়া যায়। তাই তরীকার কোন বিকল্প নেই।মানুষ সৃস্টির সেরা জীব। তাই মানুষের গুনাবলীও সৃষ্টো হওয়া প্রয়োজন। সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে পাল্টে যেতে পারে জীবনযাত্রা। যার যেটুকু সমর্থ অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়াতে হবে। সৎভাবে জীবন যাপন গড়ি সমাজকে কলুষ মুক্ত করি এটাই হোক সবার অঙ্গিকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category