• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার(৯এপ্রিল-২০২৬) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, বল’সহ নানা ধরণের খেলার সরঞ্জাম। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময়  ইউএনও শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

 

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category