• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের ধাক্কায় নারী নিহত, আহত ৪ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলবের প্রবাসী নিহত মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল

মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার উদ্বোধন

Lovelu / ৩৫৬ Time View
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়ও শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। শনিবার (৬ আগষ্ট) সকালে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের ছবি তোলা কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফায়েত উল্লাহ দর্জি, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের উপ গ্রন্থণা সম্পাদক মো. নুরুজ্জামান খান’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যদের জন্ম তারা এবার নিবন্ধনের সুযোগ পাবেন। বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। যাদের বয়স ১৮ হয়নি, তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে। এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category