• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু

Lovelu / ২৩২ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২৯ জানুয়ারী সেবা দিতে প্রস্তুতি শুরু করে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। অনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের তারিখ এখনও নির্ধারন করা হয়নি।

২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চাঁদপুর গণপ‚র্ত বিভাগ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এসেছে নিয়োগপ্রাপ্ত জনবল। এছাড়া পাঠানো হয়েছে প্রয়োজনীয় সকল সরঞ্জাম।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্টেশনটি চালু হলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ সেবার বিষয়ে উপজেলাবাসী উপকৃত হবে। স্টেশনটি চালু হচ্ছে এমন খবরে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে উপজেলায় এ সেবা দেয়া হবে। যেকোন সমস্যা সমাধানে ফায়ার সার্ভিস মুখ্য ভ‚মিকা রাখবে।

অফিসের ফোন নাম্বার ০১৩১৬-৫০৮০৫০ জনগণের জন্য খোলা থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category