• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষা পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

Lovelu / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ৷

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া, সাংবাদিক শামসুজ্জামান ডলার,৩৬নং সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ৯৭নং ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেন, ২৩ নং তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ৭৬নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ৪৫নং উত্তর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন, সাবেক শিক্ষক নেতা সৈয়দ আহমেদ বুলবুল, আ. হান্নান, ৬৮নং পশ্চিম এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন মিয়া, ৯২নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ৬১নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার, ১১নং বাজার ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দীন প্রমুখ ৷

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক স্তরটি হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই সরকার সেই ভিত্তিকে মজবুত করার জন্য নানা মুখি ও যুগোপযোগী কার্যক্রম একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা বিস্তারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে। আমরা সকলে আন্তরিক হলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে। কেননা, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই আগামী দিনের রাষ্ট্রপরিচালনা করবে।দেশকে এগিয়ে নিবে অনেক উচ্চতায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ ৷
আলোচনা শেষে ইফতার পূর্বে মিলাদ ও দোয়া পকিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আক্তার হোসেন খান ৷

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category