• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান

Lovelu / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কামরুল হাসান রাব্বি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কলেজ ক্যাম্পাসকে আবর্জনামুক্ত রাখতে ডাস্টবিন প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার(১৩আগস্ট)ছেংগারচর সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। 

 

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা তৈরির লক্ষ্যে ময়লা আবর্জনা রাখার জুড়ি ও ডাস্টবিন প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব আল ফালাক,  পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান,ছাত্রদল নেতা মহন সরকার,  কলেজ ছাত্রদলের আহ্বায়ক তুষার সরকার , সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানাতলহা, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানা, সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।  শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর অনুরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category