• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান

Lovelu / ৬৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বর্তমানে বাংলাদেশে যে কজন তরুণ উদীয়মান পেশাদার  বক্সার আছে তাদের মধ্যে জিদান অন্যতম। সে বেল বিজয়ী।  দেশের গন্ডি পেড়িয়ে এখন আর্ন্তজাতিক অঙ্গনে হৈচৈ ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বও করছেন জিদান। সর্বশেষ চলতি মাসে চীনের সানিয়া হাইনানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ( আইএসকেএ) ২০২৬ এ তিনি বক্সিং বিভাগে বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। এই টুর্নামেন্টে তিনি চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের হয়ে (৩য় স্থান) ব্রোঞ্জ পদক অর্জন করেন। এর আগে তিনি রাশিয়া এক বিখ্যাত বক্সারকেও পরাজিত করেন। রাশিয়া ও চীনসহ আর্ন্তজাতিক মিডিয়ায় জিদানের জয়গান শুরু করে দিয়েছে।

‎ বক্সার জিদান প্রতিপক্ষের উপর অনবরত আক্রমন করেন। তিনি রক্ষনের চেয়ে আক্রমন বেশি করেন। প্রতি রাউন্ডে সমান শক্তি প্রয়োগ করতে পারেন। তাছাড়া দেশের ভেতরে বিভিন্ন নকআউট চ্যালেঞ্জ বক্সার ফাইটেও সফলভাবে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছে।

‎জিদানের পরো নাম মো. রাহেমু ইসালম জিদান। তার জন্মস্থান নারায়ণগঞ্জ। তবে পৈত্রিক সূত্রে   চাঁদপুরের মতলব উত্তরের বাসিন্দা। তার পিতার নাম ইরফান পাঠান এবং মাতার নাম রাজিয়া পাঠান। সে দুই ভাইয়ের মধ্যে বড়।

‎জিদানের সাথে কথা হলে তিনি বলেন, আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারায় এবং মাথা উঁচু করে দেশের পতাকা উড়াতে পরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার বাব-মা’, শিক্ষক এবং কোচসহ দেশবাসীর কাছে দেয়া চাই, আমি যেন বাংলাদেশের মান আরো উচ্চতায় নিয়ে যেতে পাড়ি। বাবা ইরফান পাঠান ও মা রাজিয়া পাঠান বলেন, আমরা বাবা-মা হিসেবে গর্বিত এমন সন্তান জন্ম দিতেে পেরে। জিদানের জন্য সবাই দোয়া করবেন যাতে সে বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্বের মাঝে তুলে ধরতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category