• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

Lovelu / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, আরিফ উল্লাহ মুন্সী, গোলাম রাব্বানি জিসান।

এসময় স্বেচ্ছাসেবক দল নেতা সোহরাফ, রাসেল বাদল, লিটন, কবির হোসেন, শফিক পাটোয়ারী, সুজন মোল্লা, হালিম মোল্লা, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিয়াজী, মাজহারুল ইসলাম রনি, জুয়েল সিকদার’সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর, সমাজ ও দেশকে সুন্দর করার অঙ্গীকারের দিন। তাই বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি।

আরও বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা একটি সামাজিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category