• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা

Lovelu / ১৯৩ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (২২ মার্চ) সকাল ৬ টার দিকে উপজেলার এখলাছপুর ও ছেংগারচর বাজার এলাকার মৎস আড়তে এ অভিযান চালান মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আল এমরান খান। অভিযানে জব্দ করা ১০০ কেজি জাটকা স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- রুহুল আমিন (৩৫) ও আমিন উদ্দিন (৩৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার ও এখলাছপুর এলাকার মৎস আড়তে যৌথ অভিযান চালায় উপজেলা মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলের উচিৎ মা ইলিশ ও জাটকা ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আল এমরান খান বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দের পাশাপাশি ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা পদ্মা নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ২ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category