• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তরে কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

Lovelu / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৬ ডিসেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক।

উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯০০ জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, দশ কেজি করে ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার এবং ২ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category