• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরের সুজাতপুর বাজারে খাজমে খতম ও দোয়া

Lovelu / ৩০৫ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ড ও বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার নির্মিত্তে খাজমে খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুজাতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ আয়োজন করে বাজার বণিক সমিতি। সকল ব্যবসায়ীদের সহযোগিতায় মিলাদ আয়োজন করা হয়।

মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান।

খাজমে খতম পরিচালনা করেন মাওলানা মুফতী যাইনুল আবেদীন ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মুফতী রবিউল ইসলাম। ৪৫ জন ইমামের অংশগ্রহণে এ মিলাদ আয়োজন করা হয়। সুজাতপুর বাজারে অগ্নিকাণ্ড ও সবধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে। এছাড়াও কবরবাসীর আত্মার শান্তি ও দুনিয়ার সকল মানুষের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় বাজারের ব্যবসায়ী, আগত অতিথিবৃন্দ ও মুসল্লিগণ মিলাদ শরীফে অংশগ্রহণ করেন।

আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ওছমান গনি সরকার, কোষাধ্যক্ষ আঃ সালাম, প্রচার সম্পাদক আল-আমিন মোল্লা, হিসাব নিরক্ষক মোঃ মামুন, সদস্য মোফাজ্জল হোসেন, মোঃ সুজন সহ বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির মূল চাকা। ব্যবসায়ীদের প্রচেষ্টায় দেশের অর্থনীতি সমৃদ্ধি হয়। এই ব্যবসায়ীদের সুখে দুঃখে খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। আজকে যে মিলাদ আয়োজন করা হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করি।

তিনি আরও বলেন, সুজাতপুর বাজার উন্নয়নে উপজেলা পরিষদের মাধ্যমে সরকারি বরাদ্দ থেকে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও ব্যবসায়ী ও বাজার উন্নয়নে আরো বরাদ্দ দেওয়া হবে এবং সবসময় উপজেলা পরিষদ আপনাদের পাশে থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category