• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

মতলবের ৫বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Lovelu / ৪৩৩ Time View
Update : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান শামসুল হক বাবুল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর সকাল ১০ টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরীকে গার্ড অব অনার জানান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও অফিসার ইনচার্জ মহিউদ্দিন।

মরহুমের জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।

জানাযা পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সুমিত চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.রুহুল আমিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান প্রমূখ। আলোচনা পর্ব পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজান খান ও আব্দুল কাইয়ুম খান, মতলব পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও, রেবায়েত উল্যাহ, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, স্থানীয় সাংসদের একান্ত সচিব অ্যাডভোকেট লিয়াকত আলী সুমন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান ও শাজাহান প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাহী চৌধুরী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
পরে তাকে ঢাকাস্থ্য বনানী গোরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category