• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

ব্রহ্মপুত্র নদে বরযাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

Lovelu / ২২৩ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি(গাইবান্ধা):

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু মোহনী আক্তারের (১১) সন্ধান মেলেনি। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের সীমান্তে গাবগাছি এলাকার ব্রহ্মপুত্র নদে বিয়ের ৪০ বরযাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় সে।তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহনী আক্তার ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।

জানা যায়, গত বুধবার দুপুরের পর গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মানিক মিয়া বিয়ে করতে যান ফুলছড়ির আদর্শ গ্রামে। ওই গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারকে বিয়ে করে অন্তত ৪০ জন আত্মীয়-স্বজন নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন বর মানিক। নৌকাটি চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় আসলে হঠাৎ অপর একটি নৌকা ধাক্কা দেয়। এতে বর-কনেসহ নৌকাটি ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। পরে তাৎক্ষণিক ডুবে যাওয়া সবাই নদীর তীরে উঠে এলেও নিখোঁজ হয় শিশুটি। তবে নৌকাটি ডুবে যাওয়া স্থানে পানি কম থাকায় বেশি হতাহতের ঘটনা ঘটেনি

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, নিখোঁজ শিশুর সন্ধানে ব্রহ্মপুত্র নদে অভিযান চালাচ্ছে রংপুর থেকে আসা একটি ডুবুরি দল। তবে বিকাল ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর আলী বলেন, ‘ঘটনার পর রাতে আমাদেরকে জানানো হয়। পরে আমরা চেষ্টা করে নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করতে পারিনি। বৃহস্পতিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান। শুক্রবার পর্যন্ত তার সন্ধান মেলেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category