• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সংবর্ধনা

বিরামপুরে বিট পুলিশিং সচেতনতা মুলক সভা

Lovelu / ৪৬৫ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)ঃ

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয় বিট পুলিশিং এর মাদক দ্রব্য, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগষ্ট) দুপুরে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক দ্রব্য, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, এসআই নিহার রঞ্জন, এএসআই সামসুল আলম, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।

এসময় বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং অফিসার এসআই নিহার রঞ্জন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে যদি কেউ ইভটিজিং কিংবা হয়রানি করে থাকে। তাহলে তোমারা তোমাদের শিক্ষকবৃন্দ, জরুরী সেবা-৯৯৯ নম্বর কিংবা আমার ০১৭০১৯২৪৫৯৫ এই নম্বরে যোগাযোগ করবে। আমি ও আমার থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে ব্যবস্থা গ্রহন করব।

বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানের আগে উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুস সালাম বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন, কম্পিউটার রুম, লাইব্রেরী ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতির পরিদর্শন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category