• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের ধাক্কায় নারী নিহত, আহত ৪ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলবের প্রবাসী নিহত মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল

বর্ণাঢ্য আয়োজনে মতলব মুক্ত দিবস পালিত

Lovelu / ২৭৬ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে মতলব মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দীপ্তবাংলা পাদদশে পুষ্পস্তর্বক অর্পণ, বিজয় ভবনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, লোকমান হোসেন বাবুল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা যুবলীগ নেতা এমরান চৌধুরী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, মুক্তিযোদ্ধার সন্তান জাবেদ সিদ্দিকী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উল্লাহ সরকার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ও কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল হোসন ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপজেলা আওয়ামী লীগ নেতা পারভেজ চৌধুরী হানিফ, খুকু চৌধুরী, গণেশ ভৌমিক, উপজেলা যুবলীগ নেতা বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category