• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

মতলব উত্তরে দুইটি হেরিংবোন বন্ড রাস্তার উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছেন …..এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৫৮ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

সুমন আহমেদঃ

আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, টেকসই উন্নয়নে বর্তমান সরকার খুবই তৎপর। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছেন। যা বিগত কোন সরকার করে নাই। এর সুফল জনগণ যুগে পেতে থাকবে। শনিবার (১৮ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনন্দ বাজার সংলগ্ন স্থানে গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ দুইটি রাস্তা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের দুঃখ বুজে। বর্তমানে সিলেটে যে বন্যা হচ্ছে, সেই বন্যা সরকার সুন্দর ভাবে প্রশাসন ও সেনাবাহিনীর মাধ্যমে মোকাবিলা করছে। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি সিলেটবাসীর জন্য দোয়া চান।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা শাহজালাল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার সোহেলের দোকান হইতে জোড় ব্রীজ পর্যন্ত ৭০০ মিটির ও ভাষানচর দিপু মিয়ার দোকান হইতে ছাত্তার মিয়ার বাড়ি পর্যন্ত ৭০০ মিটার এইচবিবি রাস্তা হেরিংবোন বন্ড কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category