• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সংবর্ধনা

নির্বাচনে জয়ের শক্তি হবে আমাদের ঐক্য এবং ব্যালটঃ ড. মুহাম্মদ জালাল উদ্দিন 

Lovelu / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী ড.মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,চাঁদপুর-০২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছি। দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমাকে মনোনয়ন দেওয়ায় আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার প্রতিদান হিসেবে এ আসনটি আমরা বিএনপিকে উপহার দিবো।আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। আমরা কোনো হিংসা, হানাহানি বা সংঘাতে জড়াবো না। নির্বাচনে জয়ের শক্তি হবে আমাদের ঐক্য এবং আমাদের ব্যালট। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে  ধানের শীর্ষ কে বিজয় করতে হবে ।

 

মঙ্গলবার(৪ নভেম্বর-২০২৫)চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনের মতলব উত্তর উপজেলার মা-বাবা,প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারত ও পথ সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

 

তিনি আরোও বলেন,বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমাকে এ পর্যন্ত আসতে শক্তি জুগিয়েছে কৃতজ্ঞতা জানাই। বিএনপির একটি বড় দল। এ দল থেকে অনেক যোগ্য ব্যক্তি মনোনয়ন চেয়েছেন। কিন্তু দল মনোনয়ন দিবে একজনকে। দলের স্বার্থে সকল এখন ঐক্যবদ্ধ হতে হবে। সকলে এক সাথে মিলে দলের বিজয় নিশ্চিত করতে হবে।

ড.মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমি জানি মতলব উত্তর-দক্ষিণে কি কি কাজ করতে হবে। আপনার ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন কাজ করা হবে।আমরা একটি প্রতিহিংসার রাজনীতিমুক্ত, শান্তিময় ও সমৃদ্ধ মতলব গড়তে চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন, ইন্জিনিয়ার বোরহান উদ্দিন,মতলব দক্ষিণ উপজেলা  বিএনপির সভাপতি এনামূল হক বাদল,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন  খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মতলব দক্ষিণ উপজেলা উপজেলা যুবদলের সভাপতি মুজাইদুল ইসলাম কিরন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) রাসেদ জামান টিপু,ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজীসহ নেতাকর্মী ও সমর্থক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category