• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

নারায়নপুর ডিগ্রী কলেজ ব্যবস্থাপনা কমিটির সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lovelu / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়নপুর ডিগ্রী কলেজ এর ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় নারায়নপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়াম কক্ষে নবাগত কমিটির সভাপতি মোঃ মাসুদ হাজীর সভাপতিত্বে এবং কলেজ সহকারী গ্রন্থাকারিক আরিফ বিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আনোয়ার হোসেন ভুইয়া।

প্রধান অতিথি বলেন,শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি করিতে হবে। তিনি শিক্ষা বিভাগ কারুকুলামের নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজের ক্লাস চলমান রাখার শিক্ষকেদর প্রতি অনুরোধ করেন। তিনি আরোও বলেন শিক্ষকদের বকেয়া বেতন থাকলে কমিটির সদস্যবৃন্দরা তা পরিশোধ করার সর্বাত্বক চেষ্টা করবে। কিন্তু লেখাপড়ার মান উত্তর উত্তর বৃদ্ধি করিতে হবে। কলেজের শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণে সমাজের বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহযোগী কামনা কেরেছেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়নপুর ডিগ্রি কলেজের সাবেক বিদ্যুৎসাহী সদস্যা রাফেয়া আবেদিন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ পাটোয়ারী, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল খায়ের,শিক্ষানুরাগী কাউয়ুম কিরণ মজুমদার,প্রকৌশলী~মহসিন মিয়া,। অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে বক্তব্য রাখেন, নারায়নপুর ডিগ্রী কলেজ বিদ্যুৎসাহী সদস্য আব্দুল্লাহ আল- মিঞা মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. রুহুন আমিন।

সভার শুরুতে কোরান শরীফ হতে আয়াত তেলাওয়াত করেন, আল-বারাকা মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক কাজী ফয়সাল আহম্মেদ।

এসময়ে উপস্থিত ছিলেন,নারায়নপুর পপুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মুফতি মো. আসাদুজ্জামান ,বিশিষ্ট ব্যবসায়ী,সুলতান কাজী, মো. শরিফ ডাক্তার,দেলোয়ার হোসেন তালুকদার, জাহাঙ্গীর মৃধা, বিশিষ্ট সমাজসেবক বাবু নগেন্দ্র দাস। নারায়নপুর কলেজের উপাধ্যক্ষ মোসলেউদ্দিনসহ কলেজের সিনিয়র প্রভাষক, শিক্ষক মন্ডলী ও কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category