• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড

Lovelu / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা পরিষদের পাশে সুতিয়া নদীর বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন : ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের আমর আলীর ছেলে মো. সিমবাদ (২৮) এবং একই গ্রামের আরফান ফকিরের ছেলে শারফুল (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুতিয়া নদীর বাঁধ এলাকায় ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এ সময় নদীর বাঁধ এলাকায় সন্ধ্যার পর সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় ত্রিশাল থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category