• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে ০৮ বছর পর ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Lovelu / ২৮৫ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দিদাউর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২১ আগস্ট) ভোরে উপজেলার চরিয়ার বিল গ্রাম থেকে দীর্ঘ ৮ বছর পর তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর গ্রামের মৃত মোকলেচুর রহমানের ছেলে দিদাউর রহমানের সঙ্গে একই উপজেলার দিগনগর গ্রামের তালেব বিশ্বাসের মেয়ে শীলা খাতুন (২৬) এর বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর ২০১২ সালে পারিবারিক কলহের কারণে স্বামী দিদাউর তার স্ত্রী শীলাকে গলা টিপে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। হত্যার পর নিহত শীলার বাবা তালেব বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার নামে মামলা হওয়ায় সে পলাতক ছিল। দীর্ঘ আড়াই বছর মামলা চলার পর আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই ঝিনাইদহ বিজ্ঞ আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী দিদাউরকে ফাঁসির আদেশ দেন।এ

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে স্ত্রী হত্যার দায়ে চরিয়ার বিল গ্রামে তার দ্বিতীয় শশুড় বাড়ি থেকে দিদাউর নামের ঐ ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদ কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category