• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Lovelu / ৩৫৯ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

রফিকুল হাসান সোহাগঃ

তিতাস বার্তা ও জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত জাতীয় বীর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল কুদ্দুস মাখন এর মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৩ আগষ্ট ২০২২ (শনিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় তিতাস বার্তা’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিতাস বার্তা’র সম্পাদক আব্দুল মতিন সানু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ আব্দুল ওয়াহিদ খান লাভলু। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কলামিস্ট নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস বার্তা’র উপদেষ্টা এনামুল হক ভুইয়া, আব্দুল কুদ্দুস মাখন এর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, তিতাস বার্তার উপদেস্টা রফিক উদ্দিন ভুইয়া, সাংবাদিক আল আমীন শাহীন। বক্তব্য রাখেন এডঃ জাহাঙ্গীর আলম, জেলা গুনীজন সম্বর্ধনা পরিষদের সভাপতি আব্দুল বাছেদ, সাংবাদিক মুছা মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জিব ভট্রাচার্জ, তিতাস বার্তার সহ সম্পাদক হারুন আল রশীদ ও বার্তা সম্পাদক মোঃ রফিকুল হাসান সোহাগ, সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাবীজি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাগন – জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর স্মৃতি রক্ষায় তাঁর নামে স্মৃতি ফাউন্ডেশন গঠন এবং আগামী ১০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু বার্ষিকী ঘটা করে উৎপাদন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন।

পরিশেষে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন সহ প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ জাভেদ হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category