• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

গুইমারা থানার বিশেষ অভিযানে ২০ বিশ লিটার চোলাই মদ সহ আটক ১

Lovelu / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

মোঃ সালাউদ্দিনঃ

“মাদক কে না বলুন” এই স্লোগানে অবৈধ মাদক দ্রব্য ও চোরা কারবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল মো: নাজিম উদ্দীন ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর এর প্রত্যক্ষ তত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গুইমারা থানা পুলিশ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের হাতিমুরা এলাকার শিকদার মোরে পাকা রাস্তার উপরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনে বিশেষ অভিযানের মাধ্যমে তল্লাশি চালিয়ে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ একজন আটক করে গুইমারা থানা পুলিশ।

গত ১৮ অক্টোবর বুধবার রাতে গুইমারা থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে মোবাইল নাইট অফিসার ও ফোর্স দের সহায়তায় বিশেষ অভিযানের মাধ্যমে মিটন দাশ (৩৬) পিতা-প্রদীপ দাশ, মাতা-গিন্নী দাশ ,স্থায়ী: সাং- ফতেয়াবাদ উপজেলা/থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম নামের একজনকে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করে গুইমারা থানা পুলিশ।

গুইমারা থানার এসআই জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি পার্বত্য কন্ঠকে জানান ১৯ অক্টোবর উক্ত বিষয়ে গুইমারা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category