• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

গাইবান্ধা -৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের প্রতিক বরাদ্দ 

Lovelu / ৩৪৪ Time View
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
জাতীয় সংসদের- ৩৩, গাইবান্ধা- ৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনের উপনির্বাচনের প্রতিক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে প্রতিক বরাদ্দ করেন এই নির্বাচনের দায়িত্বরত রির্টানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
এই নির্বাচনে ৩ জন দলীয় ও ২জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫ জন প্রার্থী অংশ গ্রহন করছেন।
আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টির অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ (আপেল) এবং সাবেক বিসিএস কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান (ট্রাক) প্রতিক পেয়েছেন।
আগামী ১২ অক্টোবর ইভিএম এর মাধ্যমে এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই গাইবান্ধা– ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা  করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category