• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলবে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কোন অপশক্তি দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

Lovelu / ২৫০ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলু :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই নির্বাচনে আসতে চায় না। দেশে নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে বানচাল করতে গেলে, সে যত বড়ই দলই হোক কিংবা যেই হোক, তাকে আমরা রাজপথে মোকাবেলা করবো। এটাই আমাদের অঙ্গীকার। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, কোন অপশক্তি দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

রোববার চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরের নিজ বাড়িতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ‘বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। সে জন্য তার (বঙ্গবন্ধুর) ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। তারই উত্তরসূরী এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ মহিলা আ’লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুবর্ণা চৌধুরী বিনা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, শাহজাহান প্রধান, উপজেরলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম গাজী, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আ’লীগ নেতা জুয়েল চৌধুরী, হাবিবুর রহমান হাফিজ তপাদার, হাসান মুর্শেদ চৌধুরী আহার, মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাস ডাবলু, যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ, নবঘোষিত উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক শাহিন মিয়া চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পলাশ দেওয়ান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৪ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category