• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

কুড়িগ্রামে ট্রলির সাথে অটোরিকশার সংঘর্ষে ট্রলির হেলপার নিহত, আহত-৩

Lovelu / ২৬৬ Time View
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামে আলু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার ( ১১ জানুয়ারি) সকালের দিকে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলির হেলপাড়ের নাম লুৎফর রহমান (৪৫)। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালের দিকে রাজারহাট- তিস্তা সড়কের ঘোরামারা ব্রীজ এলাকায় আলু বোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহীল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি বলেন, ট্ররির একজন হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রামে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category