• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিদেশি মদ উদ্ধার

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬ আসামী গ্রেফতার

Lovelu / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। এছাড়াও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে একজন,
সিআর ওয়ারেন্ট মূলে একজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে একজন, নিয়মিত মামলায় দশজন, পূর্বের মামলায় তিনজন সহ মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মাদক বিরোধে অভিযানে কুড়িগ্রাম সদর থানায় ৩০ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category