• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

মতলব উত্তরে গণটিকা কার্যক্রমের উদ্বোধন

করোনায় মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচতে টিকা নেওয়ার বিকল্প নাই …..অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি ‘মেগা ক্যাম্পেইন’ হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রতিটি মানুষকে করোনা টিকার আওতায় আসতে হবে। করোনায় মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচতে টিকা নেওয়ার বিকল্প নাই। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুভ উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সময় টিকার প্রথম ডোজ নিতে কোনো ধরনের নিবন্ধন বা জম্ম সনদ, এমনকি জাতীয় পরিচয়পত্রেরও প্রয়োজন হবে না। টিকাদান কার্যক্রমকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার বাড়ৈই এর সঞ্চালনায় গণটিকা র্কক্রাযম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল’সহ নেতৃবৃন্দ।

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি ‘মেগা ক্যাম্পেইন’ হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর নিবন্ধন বা জন্ম নিবন্ধন সনদ-এনআইডি ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবে মানুষ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category