• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়ায় মনার্ক কোল্ড ষ্টোরেজের দোয়া ও মিলাদ

Lovelu / ২৭৫ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া গ্রামে প্রতিষ্ঠিত মনার্ক কোল্ড ষ্টোরেজের নতুন বছরে ব্যবসা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বার্ষিক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে সকল গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনার্ক কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মো: হেলাল উদ্দিন। মনার্ক কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক কাজী মো: মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনার্ক কোল্ড ষ্টোরেজের পরিচালক ও তরুন শিল্প উদ্যোক্তা মো: সালাউদ্দিন আহমেদ। এসময় মনার্ক কোল্ড ষ্টোরেজের এজেন্ট মহসীন পাটোয়ারী, সাদেক ব্যাপারী, মনির হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম, ইব্রাহীম, মোশাররফ হোসেন, আজগর আলীসহ ব্যবসায়ী, গ্রাহকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ব্যবসার সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মনার্ক কোল্ড ষ্টোরেজ জামে মসজিদের ইমাম মাও: মো: মনির হোসেন।

মনার্ক কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক (ম্যানেজার) কাজী মো: মিজানুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শুরু থেকেই সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। এলাকাবাসী, কৃষক, ব্যবসায়ীদের সহযোগিতায় ভবিষ্যতেও আমরা ব্যবসার সফলতা ধরে রাখতে চাই। তিনি জানান, চলতি বছরে মনার্ক কোল্ড ষ্টোরেজে ৩ লক্ষ বস্তা আলু রাখার (হিমায়িত) টার্গেট রয়েছে। তবে এপর্যন্ত প্রায় দেড় লক্ষ আলুর বস্তা কোল্ড ষ্টোরেজে সংরক্ষণ হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে অল্প কিছু দিনের মধ্যে বাকি আলু সংরক্ষণের মাধ্যমে ফুলফিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category